ভাগিরথি তীরবর্তীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জেলাশাসক
দি নিউজ লায়ন; ভাগিরথি তীরবর্তীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জেলাশাসক। মঙ্গলবার শান্তিপুর বিধানসভার অন্তর্গত বিহারিয়া মঠপাড়া, স্টিমার ঘাট, বয়রা ঘাট, চৌধুরীপাড়া, এই সমস্ত ভাগীরথীর ভাঙ্গন এলাকাগুলো ঘুরে দেখলেন জেলাশাসক শশাঙ্ক শেট্টি। ভাঙ্গন পরিদর্শনে উপস্থিত ছিলেন নদীয়া জেলা জেলা সভাধিপতি রিক্তা কুন্ডু, শান্তিপুর ব্লকের বিডিও প্রণয় মুখোপাধ্যায়, রানাঘাট মহাকুমার এসডিও রানা কর্মকার সহ ওই অঞ্চলের প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যরা।
ভাঙ্গন পরিদর্শনের মধ্য দিয়ে এলাকার সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলেন জেলাশাসক। পরিদর্শনের শেষে জেলাশাসক জানান আমরা বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখলাম অতি দ্রুততার সাথে কিভাবে এই ভাঙ্গন রোধ করা যায় তার ব্যবস্থা নেওয়া হবে ,এছাড়াও ইতিমধ্যে সেচ দপ্তরের আধিকারিকরা ভাঙন রোধের জন্য প্রাথমিকভাবে বালির বস্তা ফেলে কাজ শুরু হয়েছে। এলাকার মানুষ যেটা দাবি করছে পাকাপোক্তভাবে ভাগীরথীর পাড় বাঁধানোর তারও প্রচেষ্টা চলছে।

Post a Comment